সৌদি আরবগামী কর্মীদের বিনা খরচে TAKAMOL পরীক্ষা পূর্ব বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিচ্ছে মট্স!
সৌদি আরব সরকারের সিদ্ধান্ত মোতাবেক যারা বিভিন্ন কারিগরি পেশায় সৌদি আরব যাবেন তাদের TAKAMOL পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর মাধ্যমে সৌদি আরবগামী কর্মীদের বিনা খরচে বিভিন্ন পেশায় TAKAMOL পরীক্ষা ও সনদায়ন এবং পরীক্ষা পূর্ব প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করেছে। এলক্ষ্যে বিগত ৯ অক্টোবর ২০২৫ তারিখ প্রবাসী কল্যাণ ভবনের SICIP কার্যালয়ে SICIP এবং MAWTS-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। SICIP-এর নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব ) জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও, SICIP-এর অতিরিক্ত সচিব এবং উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট), AEPDs, জনাব মোঃ মাহফুজুল আলম খান, পরামর্শদাতাগণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল যারা বিভিন্ন কারিগরি পেশায় সৌদি আরব যাওয়ার জন্য ইতিমধ্যে ভিসা প্রাপ্ত হয়েছেন/প্রক্রিয়াধীন আছে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের TAKAMOL পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে বিনা খরচে থাকা ও খাওয়াসহ ১৫দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করা। এ চুক্তির আওতায় আগামী নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারী ২০২৭ পর্যন্ত মোট ৪২০০ জন সৌদিগামীদের ১৫ দিন মেয়াদী সাতটি (৭) চাহিদাযোগ্য ট্রেড যেমন; ১) মেশন, ২) টাইল সেটিং, ৩) ওয়েল্ডিং, ৪) টেইলারিং, ৫) বারবারিং (চুলকাটা), ৬) মেশিনসপ প্রাকটিস এবং ৭) পেইন্টিং।
এই প্রকল্পের সংক্ষিপ্ত পটভ‚মি হলো, স্থানীয় ও বিদেশে চাকরির বাজারে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সৌদি আরব বিভিন্ন দেশ থেকে সৌদিগামী দক্ষ কর্মীদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা এবং সার্টিফিকেশন চালু করেছে। এই পরীক্ষামূলক পরীক্ষা কর্মসূচী BMET-এর অধীনে বিভিন্ন TTC-তে পরিচালিত হচ্ছে। প্রস্তাবিত প্রশিক্ষণটি সৌদি আরব যেতে আগ্রহী সম্ভাব্য অভিবাসী কর্মীদের জন্য একটি বিস্তৃত প্রশিক্ষণ প্রদান করবে। এটি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং TAKAMOL দ্বারা করা মূল্যায়নে প্রার্থীদের সাফল্যের হার বৃদ্ধি করবে এবং সৌদি আরবের প্রশিক্ষিত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে যা রেমিট্যান্স প্রবাহ এবং পরিমাণকে ত্বরান্বিত করবে।
এর প্রেক্ষিতে সৌদি আরবগামী ভিসা প্রাপ্ত/প্রক্রিয়াধীন/ TAKAMOL পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুকদের পাসপোর্ট কপি ও মেডিক্যাল টেস্ট সার্টিফিকেটসহ মট্স এ যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার নিম্নে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগ নম্বর: +৮৮ ০১৩২৯-৬৩৯৫৫১, ০১৩২৯-৬৩৯৫২২, ০১৩২৯-৬৩৯৫২১