মট্স এ ’’উন্নয়ন ও শিক্ষা প্রসার ট্রাস্ট (ইউএসপিটি) সংস্থার উপকারভোগিদের প্রশিক্ষণ শুরু
কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মট্স প্রতিনিয়ত দেশের যুব ও যুবাদের প্রশিক্ষণ দিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২.০৮.২০২৬ খ্রি: উন্নয়ন ও শিক্ষা প্রসার ট্রাস্ট এর অধীন ’’শিক্ষা বান্ধব সহায়তা প্রকল্প’’ এর তিনটি ট্রেডে মোট ৭০ জন প্রশিক্ষক্ষণার্থীর প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ১৫ জন মোটর ড্রাইভিং ও অটোমেকানিক, ৩০ জন টেইলরিং ও ড্রেসমেকিং এবং ২৫ জন প্রশিক্ষণার্থী কম্পিউটার এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে প্রশিক্ষণ করার সুযোগ পাচ্ছে। দুই মাস মেয়াদি এ কোর্স শেষে প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্তানের সাথে জড়িত হবে। কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন ও শিক্ষা প্রসার ট্রাস্ট (ইউএসপিটি) এর নির্বাহী পরিচালক মি: যাকোব বাড়ৈ, জার্মান ভিত্তিক দাতা সংস্থা BANGLKIDS এর প্রতিনিধি Mr. Mathias Geisenfelder এবং Ms. Ingrid Geisenvelder, ইউএসপিটি বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারপার্সন মিজ নিশাত জাহান রানা, বোর্ড অব ট্রাস্ট এর নির্বাহী সদস্য মি: মশি মোন্ডল, ইউএসপিটি এর কর্মকর্তাবৃস্দ, মট্স পরিচালক, উর্দ্ধতন ব্যবস্থাপক (প্র: ও শি:), উপ-ব্যবস্থাপক (প্র: ও শি:) ও সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। পরিচালক মট্স এর উদ্বোধনী বক্তব্য এর মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়।