মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়াার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (MAWTS) গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে দেশের স্বনামধন্য অনলাইন রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম BhcJobs.com-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding – MOU) স্বাক্ষর করেছে।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের দক্ষ তরুণ প্রজন্মের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বিদেশে সরাসরি ও নৈতিক নিয়োগ কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ BhcJobs.com সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ কর্মী প্রেরণে একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
এই সমঝোতা স্মারকের আওতায় BhcJobs.com এবং MAWTS যৌথভাবে বিদেশগামী কর্মপ্রত্যাশীদের জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে-
● প্রি-সিলেকশন ও ডেলিগেট ইন্টারভিউ আয়োজন,
● সচেতনতামূলক কর্মসূচি ও ওয়ার্কশপ,
● ক্যারিয়ার গাইডলাইন সেশন, এবং প্রয়োজন অনুযায়ী হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের সুযোগ।
এর ফলে MAWTS-এর শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েটরা সরাসরি BhcJobs-এর মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং সৌদি আরবসহ বিদেশে কর্মসংস্থানের বাস্তব সুযোগ পাবেন।
MAWTS বিশ্বাস করে— এই সহযোগিতা তাদের শিক্ষার্থীদের দক্ষতা থেকে কর্মসংস্থানে পৌঁছে দেবে একটি বাস্তব টেকসই ও নিরাপদ পথে।
অন্যদিকে, BhcJobs প্রতিশ্রæতিবদ্ধ “দক্ষতার মর্যাদা, স্বচ্ছ নিয়োগ ও নিরাপদ মাইগ্রেশন নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।
এই উদ্যোগ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য বিদেশি শ্রমবাজারে নতুন আশার দ্বার উন্মোচন করবে এবং দক্ষ জনশক্তি উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্টানে BhcJobs.com পক্ষে উপস্থিত ছিলেন মো: আবু নাইম, ম্যানেজিং পার্টনার, BhcJobs.com, মো: আজিজুল হাকিম, কো-অর্ডিনেটর, BhcJobs.com, মো: সোহান মিয়া, স্পেশালিস্ট ডিজিটিাল মার্কেটিং এবং মট্স এর পক্ষে উপস্থিত ছিলেন মি: জেমস গোমেজ, পরিচালক, মট্স, মি: এএইচএবি সিদ্দিক, উর্দ্ধতন ব্যবস্থাপক (প্র: ও শি:), মি: সুপ্রিয় হালদার, উপ-ব্যবস্থাপক (প্র: ও শি:), মট্স।