জাপানে ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ – JFT কোর্সে রেজিস্ট্রেশন করুন আজই!

|

🚀 ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি চলছে!! 🎓

Event & News

MAWTS ও Headway Global-এর সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত।

MAWTS (মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল) আনন্দের সাথে ঘোষণা করছে যে, বাংলাদেশের কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে সম্প্রতি Headway Global-এর সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে!
আমাদের কর্মীদের জন্য এই চুক্তির গুরুত্ব:
MAWTS-এর বিশ্বমানের প্রশিক্ষণ এখন Headway Global-এর আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত হলো। এই অংশীদারিত্ব বাংলাদেশের কর্মীদের বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করবে । দক্ষ শ্রমিকদের জন্য বিদেশে সরাসরি চাকরির সুযোগ তৈরি হবে । প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের মাধ্যমে কর্মীদের মান উন্নয়ন নিশ্চিত করা হবে । বিশেষ করে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কর্মীদের কর্মসংস্থান সহজ হবে।MAWTS সবসময় বিশ্বাস করে, সঠিক দক্ষতা পারে একটি জাতির অর্থনীতিকে বদলে দিতে। এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমরা বিশ্বাস করি, এই শক্তিশালী অংশীদারিত্ব বাংলাদেশের মানবসম্পদকে আরও শক্তিশালী করে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ।
MAWTS-এর সাথে প্রশিক্ষণ নিন, বিশ্বজুড়ে আপনার ক্যারিয়ার নিশ্চিত করুন!